ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:৩৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে তীব্র মাথাব্যথা নিয়ে তরুণীর মৃত্যু! 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগে তীব্র মাথাব্যথা নিয়ে সোমা দে (২৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, তীব্র মাথাব্যাথার কারণে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন তিনি।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সোমার মামা অনন্ত কুমার জানান, সন্ধ্যার পর অফিস থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে ছিলেন সোমা। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে স্ত্রীসহ তিনি সোমার ঘরে ঢুকে দেখতে পান যে তার মুখ দিয়ে লালা বের হচ্ছে। কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলে সোমা শুধু এতটুকুই বলেছিলেন, ‘আমার তীব্র মাথাব্যথা। তাই আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম।’ এরপর দ্রুত তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন সেখানকার চিকিৎসক। কিন্তু ঢামেকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, সোমা আর বেঁচে নেই।

অনন্ত কুমার বলেন, আমার বোনের একমাত্র মেয়ে ছিল সোমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে বাড্ডায় প্রাণ কোম্পানিতে চাকরি করতো। তার বাবার নাম গোপাল দে। বরিশালে তাদের দেশের বাড়ি হলেও নদীতে তা ভেঙে যাওয়ায় ঢাকার হাজারীবাগের বাসায় ভাড়া থাকত তারা। সোমা দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভুগছিল। এ নিয়ে আমরা তাকে কয়েকবার ডাক্তারও দেখিয়েছি। দু-একদিন পর তার মামীর সঙ্গে আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তার এই মাথাব্যথার কারণে পরিবারের কারো সঙ্গে তেমন একটা কথা বলতো না সে। ঠিকমতো খাবার খেত না। অফিস থেকে বাসায় ফিরে ঘরে চুপচাপ বসে থাকতো। অনেকটা একাকী প্রকৃতির ছিল সোমা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।