ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৫:০১:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজধানীতে দুই কিশোরী ধর্ষিত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৫৪ পিএম, ২৯ অক্টোবর ২০১৭ রবিবার

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রাজধানীর আরামবাগ ও উত্তরখানের আটিপাড়া এলাকায় এ দুই ঘটনা ঘটে। ডাক্তারি পরীক্ষার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বাংলামোটরে পরিবারের সঙ্গে থাকে এক কিশোরী। প্রতিবেশী প্রাইভেটকার চালক রাসেলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে রাসেল তাকে বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর আরামবাগের এক বাসায় নিয়ে যান। সেখানে তাকে দুইদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এরপর রাসেল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। ২৪ অক্টোবর বিকালে তাকে বাসার কাছে পৌঁছে দিয়ে যায় ধর্ষক। পরে সে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পারেন তার বাবা-মা। শুক্রবার তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে রাজধানীর উত্তরখানের আটিপাড়া এলাকায় ধর্ষণের শিকার হয়েছে পোশাক শ্রমিক এক কিশোরী। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।