ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:৫৩:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রাজধানীতে দুই দিনে ৪ শিশুকে ধর্ষণ: রিকশা চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর গোড়ানে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার শিশুকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযুক্ত রিকশাচালক সজল মোল্লাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে থাকে ওই চার শিশুদের পরিবার। তাদের পাশেই থাকতেন সজল। বিভিন্ন সময় সজলের স্ত্রী যখন বাসায় থাকতেন না তখন চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের তার রুমে নিয়ে তাদের বিভিন্ন ভাবে নির্যাতন চালান তিনি। গতকাল বুধবার বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়। এরপর শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করে। পরে ওই মামলায় সজলকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া ওই চার শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুদের বাবা-মায়ের অভিযোগ, সজল মোল্লা তার স্ত্রীকে নিয়ে এলাকায় থাকেন। স্ত্রী বাইরে গেলে গত ৬ অক্টোবর সজল মোল্লা দুই শিশুকে টাকা দেয়ার কথা বলে তার বাসায় নিয়ে ধর্ষণ করেন। পর দিন ৭ অক্টোবর একইভাবে টাকা দেয়ার কথা বলে আরও দুই শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী শিশুদের বাবা-মা জানান, তারা গতকাল শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। ঘটনা জেনে গতকাল রাতেই তারা অভিযোগ জানাতে থানায় যান। ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে খিলগাঁও থানায় সজলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

খিলগাঁও থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে গতকাল দিবাগত রাত ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সজল মোল্লাকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজল চার শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে আদালতে তোলা হবে।

-জেডসি