রাজধানীতে পৃথক ছুরিকাঘাতে নারীসহ ৪ জন আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর এবং ভাষানটেক এলাকায় পৃথক ছুরিকাঘাতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। তারা হলেন- শফিকুল ইসলাম ও তার ছোট ভাই জাকির হোসেন এবং সিএনজি চালক আঙ্গুর ও তার স্ত্রী শারমিন আক্তার।
সোমবার রাত নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এসব ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় আট থেকে নয়জনকে আটক করেছে পুলিশ। তবে এখনও কোনো মামলা হয়নি।
দুটি ছুরিকাঘাতের একটি ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে। সেখানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন ইন্টারনেট ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার ছোট ভাই জাকির হোসেন।
আহত শফিকুল ও তার ছোট ভাই জাকির মোহাম্মদপুরের বসিলা স্বপ্নধারা হাউজিংয়ে বসবাস করতেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সজিব বলেন, রাতে মারামারির খবর পেয়ে আমরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা এখনও জানতে পারিনি। আমরা এ ঘটনায় পাঁচ থেকে ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় কোন মামলা করা হয়নি।
অপরদিকে রাজধানীর ভাষানটেক এলাকায় পাওনা টাকা আনতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন সিএনজি চালক আঙ্গুর ও তার স্ত্রী শারমিন আক্তার। আহত আঙ্গুর তার স্ত্রীকে নিয়ে ভাষানটেকের বিআরবি এলাকায় থাকতেন।
আহত আঙ্গুরের ছোট ভাই আবুল বাশার বলেন, আমার ভাই ও ভাবি গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে তার খালা শ্বাশুড়ির টেকপাড়ার বাসায় কিস্তির টাকা আনতে যান। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে খালা শাশুড়ির ছেলেরা তাদের ছুরিকাঘাত করে। এতে আঙ্গুরের পিঠে ও পেটে এবং শারমিনের কপালে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ভাষানটেক থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা তিনজনকে আটক করে থানায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









