রাজধানীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে প্রেমিকার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ৪ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে প্রেমিকা জান্নাতুল নরিন এশা (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৪ মার্চ) ভোর চারটার সময় এই ঘটনা ঘটে। পরে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতুলের মা সানজিদা নাহার বলেন আমার মেয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছে। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। গতকাল বিকালেও তার সঙ্গে ঝগড়া করে। রাতের সে নিজের রুমে ঘুমাতে যায়। আমার সন্দেহ হলে ভোরে আমি তাকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তার দুই হাত ধারাল ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক জানায় আমার মেয়ে আর নেই।
তিনি আরও বলেন, আমরা গুলশান থানার শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারে থাকি। আমার স্বামী সিকদার আলী অনেক আগেই মারা গেছেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহজাদপুর থেকে এক মেয়েকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। আমরা গুলশান থানাকে বিষয়টি জানিয়েছি বিষয়টি তারাই তদন্ত করছেন।
এ বিষয়ে নিহত জান্নাতুলের প্রেমিক প্লাবন ঘোষকে মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






