ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১১:৩৯:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজধানীতে ফের গৃহবধূ গণধর্ষণ

আপডেট: ০১:২৩ পিএম, ২৮ আগস্ট ২০১৫ শুক্রবার

1433766861 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা : রাজধানীতে ফের ঘটেছে গণধর্ষণের ঘটনা। এবার গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। তাকে নিজ বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি ঘটেছে রাজধানীর সবুজবাগে। আজ শুক্রবার তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পুলিশ।
ওই নারীর অভিযোগ, গত মঙ্গলবার রাতে আনুমানিক ১২টার দিকে সবুজবাগ ‘এলাকার চিহ্নিত বখাটে’ খোকন, লিটন, মনির, কবির, মেহেদিসহ ১০ জন তার বাসায় আসেন। তখন তিনি ও তার স্বামী বাসায় ছিলেন। ওই ব্যক্তিরা বাসায় এসে জানতে চান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কি না?
ওই নারী বলেন, স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পর তারা কাবিননামা দেখাতে বলেন। কিন্তু তখন বাসায় কাবিননামা না থাকায় তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।ওই নারীর ভাষ্য, টাকা দিতে না পারায় প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। এরপর মুখ চেপে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাকে গণধর্ষণ করেন তারা। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি লোকমান উইমেননিউজকে বলেন, গতকাল রাতে ওই নারী থানার এসে মামলা করেন। এরপর আজ ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হবে।

এই বিভাগের জনপ্রিয়