রাজধানীতে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় একটি বাসায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে কোনাপাড়া আড়াবাড়ি বটতলার একটি ৪তলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন- মা খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা।বাবা আব্দুল করিম (৩০)।
জানা যায়, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে ফ্রিজের কম্প্রেশার বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিনজন দগ্ধ হয়। এসময় তারা তিন জন দৌঁড়ে বাসা থেকে বাইরে বের হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা।
খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তার একটি মুদি দোকান রয়েছে। তাদের গ্রামের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। ভগ্নীপতি আব্দুল করিমের বাড়িও পাশাপাশি।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, তার স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ এবং তাদের মেয়ে ফাতেমার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। খাদিজা আক্তার ও তার মেয়ে ফাতেমাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






