রাজধানীতে বায়ুদূষণ বেড়েছে ১৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২০ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
২০১৯ সালের তুলনায় ২০২০ সালে রাজধানী ঢাকার বায়ু দূষণ বেড়েছে ১৭ শতাংশ। সংবেদনশীল এলাকায় গড় মান ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ০ দশমিক ৮ শতাংশ কমেছে।
আজ শনিবার (২০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘ঢাকা শহরের ৭০টি স্থানে বায়ুদূষণের মাত্রার পরিমাণ’ শীর্ষক ক্যাপসের বৈজ্ঞানিক ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
রিপোর্টে বলা হয়, ঢাকায় সবচেয়ে বেশি দূষিত এলাকা এলিফেন্ট রোড এবং সবচেয়ে কম দূষণ মোহাম্মদপুরের তাজমহল রোড।
এছাড়াও সবচেয়ে বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- নিউমার্কেটের মেইন গেট ও তেজগাঁও শিল্প এলাকা। সবচেয়ে কম দূষিত এলাকাগুলো হচ্ছে- আগারগাঁও শিশু হাসপাতাল, পল্লবীর ডি ব্লক।
সংবাদ সম্মেলনে বলা হয়, পর্যবেক্ষণে দেখা গেছে, ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা ২ দশমিক ৫ এর পরিমাণ তুলনামূলক বেশি। এটি সাধারণ জীবাশ্ম জ্বালানি বা যানবাহন, শিল্পকারখানা ও বর্জ্য পোড়ানো থেকে সৃষ্টি হয়। তবে নির্মাণ কাজ থেকে সৃষ্ট ধুলাবালি রাস্তার গাড়ির চাকার সঙ্গে সংঘর্ষের ফলে অতি ক্ষুদ্র ধূলিকণায় রূপান্তরিত হতে পারে।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার