রাজধানীতে বৃহস্পতিবার বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ৭ জুন ২০২৩ বুধবার
ফাইল ছবি।
আগামীকাল বৃহস্পতিবার রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে এই বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১১-১২ জুনের আগে সারা দেশে একযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দেশজুড়ে বৃষ্টি হলে ধীরে ধীরে তাপপ্রবাহ কমে আসতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, রাজশাহী, দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের বাকি ৯ জেলা, রংপুরের বাকি ছয় জেলা, রাজশাহীর বাকি সাত জেলা, ঢাকা বিভাগের ১৩ জেলা, ময়মনসিংহের চার জেলা, সিলেটের চার জেলা, বরিশালের ছয় জেলা এবং চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার তা অব্যাহত থাকতে পারে।
এ সময় বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টিতে তাপমাত্রা কমে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সারা দেশে একযোগে বৃষ্টি হলে তাপপ্রবাহ ও গরমের এই অসহনীয় অবস্থা থেকে মানুষ মুক্তি পেতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও নীলফামারীর সৈয়দপুরে, ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মাত্র চারটিতে বৃষ্টির খবর মিলেছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দরবানে, ১২ মিলিমিটার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








