রাজধানীতে ভবনে গ্যাস বিস্ফোরণে আহত ৩, হেলে পড়েছে ভবনটি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজারের আলু বাজারে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় গ্যাস বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। সোমবার রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।
তিনি আরও জানান, এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের বিষয়ে ফায়ার সার্ভিসের ধারণা, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় পার্শবর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনের বাসিন্দারা জানান, বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। প্রথমে তারা ভূমিকম্প মনে করে ছোটাছুটি করতে থাকেন। পরে কোন রকমে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে বাসিন্দারা লাফিয়ে নিচে নামেন। বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে পড়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ






