রাজধানীতে মা-মেয়েকে এসিড নিক্ষেপ করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ২২ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বাসায় ছিনতাইকারীর ছোড়া এসিডে মা ও মেয়ের দগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দগ্ধ অবস্থায় শিশু বিজয়িনী (২) ও তার মা সাথী রানী হালদারকে (৩৬) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শিশু ও তার মাকে বিকেলে হাসপাতালে আনা হয়েছে। তাদের দুজনের শরীরই এসিড দগ্ধ হয়ে মাথা, মুখমন্ডলসহ শিশুটির ২০ শতাংশ ও তার মা সাথীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনের অবস্থাই গুরুত
দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, তাদের বাড়ি পাবনার ফরিদপুর থানার ডেমড়া গ্রামে। বর্তমানে তুরাগ কামারপাড়া তারা মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিজয়িনীর বাবা জয় কুমার হালদার একটি পোশাক কারখানায় চাকরি করেন, আর মা সাথী রানী গৃহিনী। ৩ মেয়ের মাঝে সবার ছোট বিজয়িনী।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির কিছুটা অদূরে সেলুনে চুল কাটাতে যান সাথী। চুল কাটানো শেষে বাসায় ফিরছিলেন। তখন এক যুবক তার পিছু নেয়। বাসার গেটের সামনে পৌঁছলে তখন ওই যুবক তাকে জিজ্ঞেস করে, রফিক নামে কাউকে তিনি চেনেন কিনা। সাথী পিছন দিকে ঘুরে তাকাতেই তার মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে। সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। এ সময় কোলে থাকা শিশুটিও এসিড দগ্ধ হয়।
তার চিৎকারে প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে দ্রুত প্রথমে উত্তরা মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তিতে বিকেলে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। গলার চেইন ছিনতাই করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তার স্বজনরা। বাসার সামনের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুর্বৃত্তকে প্রাথমিকভাবে সনাক্ত করেছেন ভুক্তভোগী সাথী রানী।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি