ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৬:৫৯:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীতে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ‌‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২১ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে  ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার পরিবার জানিয়েছে। তার নাম আদিবা আক্তার। গতকাল রবিবার রাতে দক্ষিণ বাড্ডার কাঁচা বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আদিবার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তারা দুই ভাই এক বোন।

তার বাবা আব্দুর জব্বার সংবাদমাধ্যম বলেন, ‘কিছু দিন আগে মেয়ের মা মারা যায়। বাড্ডা এলাকার একটি স্কুলে আদিবা ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। আমি মিরপুর এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। বাসায় এসে দেখি ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে সে। পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে, আমি বলতে পারব না।’

মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।