রাজধানীতে সময় টিভির সাংবাদিকের বোনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
রাজধানীতে সময় টিভির সাংবাদিকের বোনের লাশ উদ্ধার
রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার বাসা থেকে বেসরকারি টেলিভিশন সময় টিভির-র ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির রোজের বোন রোফিকা রুমা ইতির (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের শ্বশুরবাড়ির লোকজন ‘অস্বাভাবিক’ এ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলছেন। তবে রোজ বলছেন, বিষয়টি বিশ্বাসযোগ্য না।
আজ শুক্রবার ভোরে রুমাকে ‘অচেতন’ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রুমা নিকুঞ্জ-২ এলাকায় তার স্বামী জামাল হোসেনের বাড়িতে থাকতেন। তার স্বামী একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করেন। এহসান হোসেন ইজাজ নামে তাদের চার বছরের একটি সন্তান আছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সন্তানকে কেন্দ্র করে রুমা আর তার স্বামী জামালের মধ্যে ঝগড়া হয়। তার শ্বশুরবাড়ি লোকজন জানিয়েছেন, ঝগড়ার একপর্যায়ে রুমা ব্যাগপত্র নিয়ে বাবার বাড়ি চলে যেতে চান। তার স্বামী ও শাশুড়ি বুঝিয়ে ঘরে তাকে বাসায় রাখেন। রাতে সবাই ঘুমিয়ে পড়েন।
ওসি আরও জানান, জামালের বাড়ির লোকজনের ভাষ্য; ভোররাত সাড়ে ৪টার দিকে তার ঘরের বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। টের পেয়ে তার স্বামী-শাশুড়ি বারান্দায় এসে রুমাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেনি।’
এদিকে রুমার ভাই ও সাংবাদিক হুমায়ুন কবির রোজ বলছেন, তার বোন আত্মহত্যা করেছেন-এ কথা তিনি কিছুতেই বিশ্বাস করেন না। রুমা মানসিকভাবে অনেক শক্ত মানুষ ছিলেন। আমাদের যে পারিবারিক শিক্ষা, তিনি নিজের জীবনকে এভাবে শেষ করে দিতে পারেন না।
রুমার সঙ্গে তার শাশুড়ি অনেক দুর্ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন রোজ। তিনি জানান, তার নিজের সামনেও রুমাকে তার শাশুড়ি দুর্ব্যবহার করেছেন। তিনি নিজের বোনকে বুঝিয়েছেন। শাশুড়িকে ‘সরি’ বলতে বলেছিলেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সামাদ জানিয়েছেন লাশের ময়নাতদন্ত করা হবে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











