ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৯:৪৪:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৭ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে শ্যামলী সড়ক ও জনপথ অফিস সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।  নিহতদের মধ্যে একজন নারী (২৫) ও অন্যজন পুরুষ (৫৫)। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আদাবর থানার এসআই হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত ব্যক্তিরা একটি ভ্যানে করে রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-জেডসি