ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৪:৫৯:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথের শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মমতাজ মিম। তিনি ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

খিলক্ষেত থানা সূত্র জানায়, সকালে একজন পথচারী মিমকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিম স্কুটি চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, বাস-ট্রাক কিংবা অন্য কোনো গাড়ি মিমের স্কুটিটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানা উপ-পরিদর্শক (এসআই) সাবরিনা বলেন, নিহত মিম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মিমের স্কুটিটিকে কোন গাড়ি ধাক্কায় দিয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। এছাড়াও দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানতে পারিনি। তদন্ত চলছে।