ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ১৪:০৬:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

‘রাজধানীর আশেপাশে ৮টি স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা’

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনসংখ্যার চাপ কমাতে রাজধানী ঢাকার আশেপাশে ৮টি স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আজ বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য বেনজীর আহমদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জনসংখ্যার চাপ কমানোর জন্য ইতোপূর্বে রাজধানীর পার্শ্ববর্তী এলাকায় ৪টি স্যাটেলাইট সিটি নির্মাণের লক্ষ্যে পিপিপি পদ্ধতিতে প্রকল্প গ্রহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রকল্পগুলো হচ্ছে, বংশী-ধামরাই স্যাটেলাইট টাউন উন্নয়ন, ধলেশ্বরী-সিংগাইর স্যাটেলাইট টাউন উন্নয়ন, ইছামতি-সিরাজদিখান স্যাটেলাইট টাউন উন্নয়ন ও সাভার স্যাটেলাইট টাউনে হাইরাইজ এপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম চলছে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ৪টি স্যাটেলাইট সিটি বিশেষ করে ঢাকার উত্তরে ও দক্ষিণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২টি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার পশ্চিমে ও দক্ষিণে ২টি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রকল্পগুলো হচ্ছে, কেরাণীগঞ্জ মডেল টাউন প্রকল্প, বন্যা প্রবাহ এলাকা, জলাশয় সংরক্ষণ ও কমপ্যাক্ট টাউনশিপ কেরাণীগঞ্জ মডেল টাউন প্রকল্প, ঢাকা দক্ষিণে কেরাণীগঞ্জ উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প ও ঢাকার পশ্চিমে সাভার উপজেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প।