রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না আজ
রাজধানীর গাবতলীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার সকাল ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। এ ছাড়া মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
গাবতলী পশুরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন কাজের জন্য সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস থাকবে না। প্রধানত তুরাগ নদের পূর্ব পাড় থেকে গাবতলী পশুর হাট, দিয়াবাড়ি ও আশপাশের এলাকায় শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশনগুলোয় এ সময়ে গ্যাস একেবারেই থাকবে না।
আবাসিক ভবনগুলোয়ও গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আর মাজার রোড, মিরপুর ১ নম্বরসহ আশপাশের এলাকার অনেক এলাকায় গ্যাস থাকলেও তা হবে স্বল্পচাপের।
তিতাস সূত্র আরও জানায়, গাবতলী পশুর হাট এলাকাসহ আশপাশের বড় অঞ্চল জুড়ে গ্যাস পাইপলাইনে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে। সড়ক সংস্কার এবং চওড়া করার সময় বুলডোজার চালানোর কারণে এ ধরনের ছিদ্র হয়েছে বলে জানা গেছে। ছোট ছোট ছিদ্রের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে। আবার গ্যাসলাইনের আন্তসংযোগের কারণে এক এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত থাকলে অন্য এলাকায়ও এর প্রভাব পড়ে।
তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) রানা আকবর হায়দারী সংবাদমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন রক্ষণাবেক্ষণের কারণে গ্যাস না থাকার বিষয়টি এলাকায় প্রচার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যাতে গ্রাহকেরা পূর্বপ্রস্তুতি নিতে পারেন। যত দ্রুত সম্ভব যথাসময়ে কাজ শেষ করার জন্য তিতাসের সংশ্লিষ্ট বিভাগ কাজ করবে।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






