ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

রাজধানীর চাঁদনী চক মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর চাঁদনী চক মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বুধবার বেলা দেড়টার কিছু আগে মার্কেটটিতে আগুন লাগে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১টা ২৫ মিনিটের দিকে চাঁদনী চক মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখনোই তা বলা যাচ্ছে না। আগুনের ভয়াবহতা কেমন তাও তিনি বলতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

-জেডসি