ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:৫৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। 

আজ বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এ আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন। 

তিনি জানান, সাত মসজিদ রোডের পাঁচ তলা ভবনের ছাদের একটি রুমে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে। ভবনে ইলেকট্রনিকস পণ্য ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।