রাজধানীর বনশ্রী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এনজেলা খান পাপিয়া (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে খিলগাঁও থানা পুলিশ। এর আগে দিনগত রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম জানান, পাপিয়ার পরিবার তার বিয়ের বিষয়টি জানতো না। তবে উজ্জ্বলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে তারা। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৯ নং রোডের ১৮৫ নম্বর বাড়ির ৭ তলার ছাদের ছোট রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে খাটের ওপর শায়িত অবস্থায় পাওয়া যায়, তার গলায় ওড়না পেঁচানো ছিল। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তার বাম হাতে ব্লেড দিয়ে কাটা জখম রয়েছে।
তিনি জানান, ওই ভাড়া বাসায় স্বামী উজ্জ্বল ব্যাপারীর সঙ্গে থাকতেন পাপিয়া। শনিবার রাতে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনার পর থেকে উজ্জ্বল পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, গৃহবধূ পাপিয়াকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে সে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মৃত পাপিয়া টাঙাইলের ঘাটাইল উপজেলার নিজাম উদ্দিনের মেয়ে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। পলাতক উজ্জ্বলকে আটকের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ









