রাজধানীর বাজার থেকে চিনি ‘উধাও’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২১ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দফায় দফায় চিনির দাম বাড়ার পরেও বাজারে দেখা দিয়েছে চিনির সংকট। যদি কোনো দোকানে চিনি পাওয়া যায়, সেখান থেকে দেওয়া হচ্ছে চিনির সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত। এ ছাড়া চিনির দাম রাখা হচ্ছে রেকর্ডসম।
তিন দফায় বেড়ে খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা পর্যন্ত। যা গেল সপ্তাহেও বিক্রি হতো ৯০ থেকে ৯৫ টাকায়। এর আগে গত ৬ অক্টোবর কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়ে চিনির দাম ৯০ টাকা নির্ধারণ করে সরকার।
রাজধানীর কারওয়ান বাজার, মিরপুর, নিউমার্কেট, মহাখালী, মালিবাগ ও সেগুনবাগিচাসহ কয়েকটি বাজার ঘুরে এমন পরিস্থিতি জানা গেছে।
কারওয়ান বাজারের এক মুদি দোকানের বিক্রয়কর্মী বলেন, মনে হয় কোম্পানিগুলো চিনির দাম বাড়াবে। তাই চিনির সরবরাহ কমিয়ে দিয়েছে।
কারওয়ান বাজারে বেশির ভাগ দোকানে প্যাকেটজাত চিনি পাওয়া যায়নি। তবে দু-একটি পাওয়া গেলেও তা সহজে বিক্রি করছেন না ব্যবসায়ীরা।
কারওয়ান বাজারের একটি দোকানে এসে এক ক্রেতা প্যাকেটজাত কিছু চিনি দেখে কিনতে চান। কিন্তু দোকানি জানিয়ে দেন, বিক্রি করা হবে না। একান্তই কিনতে বলে চিনির সঙ্গে নিতে হবে অন্য পণ্য।
এ ছাড়া তদের নিয়মিত ক্রেতাদের কাছে চিনি বিক্রি করা হবে বলেও জানান ওই দোকানি।
পরে ওই ক্রেতা বলেন, ব্যবসায়ীরা একের পর এক পণ্যের কৃত্রিম সংকট তৈরি করছেন। তেলের পর এবার চিনির বাজারেও সিন্ডিকেট করা হয়েছে। সরকারের তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
রাজধানীর নিউমার্কেটের দোকানদার আলম বলেন, বাজারে চিনির সরবরাহ কমেছে। কোম্পানিগুলো প্যাকেটজাত চিনি সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে। চিনির বাজারেও কারসাজি করা হচ্ছে।
খুচরা ও পাইকারি চিনি ব্যবসায়ীরা বলেন, মিল মালিকরা চিনি মজুত করায় সংকট সৃষ্টি হয়েছে।
তবে মিল মালিকরা বলছেন, গ্যাস সংকটের কারণে চিনি পরিশোধনকারী কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। দৈনিক ৬ থেকে ৮ ঘণ্টার বেশি মিল চালানো যায় না। এতে কারও কারও উৎপাদন কমেছে এক-পঞ্চমাংশে। এ ছাড়া তাদের পরিবহনগুলোও গ্যাসের সমস্যায় ভুগছে।
সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে বলেন, আগে মিলগুলোতে ২৪ ঘণ্টাই গ্যাস পাওয়া যেত। কিন্তু এখন ৬ ঘণ্টাও মিলছে না। তাই দৈনিক চিনি সরবরাহ ৩ হাজার টন থেকে কমে ৫০০ থেকে ৫৫০ টনে নেমে এসেছে।
গ্যাসের সমস্যায় মাঝপথে উৎপাদন বন্ধ হওয়ায় তেল ও চিনি নষ্ট হচ্ছে বলেও জানান তিনি।
আমদানিকারক ও পরিশোধনকারীরা জানান, এলসি খোলার জটিলতায় আমদানি কমেছে। ডলার সংকটে আমদানি খরচ বেড়েছে। গ্যাস সংকটে উৎপাদন কমেছে। সব মিলিয়েই বাজারে সংকট সৃষ্টি হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়






