ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১:৫৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

রাজধানীর মালিবাগে বজ্রপাতে দুই বোনসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ৫ জুন ২০২১ শনিবার

রাজধানীর মালিবাগে বজ্রপাতে দুই বোনসহ নিহত ৩

রাজধানীর মালিবাগে বজ্রপাতে দুই বোনসহ নিহত ৩

ঢাকার মালিবাগে বজ্রপাতের সময় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে সরাসরি বজ্রপাতে নাকি বজ্রপাতের ফলে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ-ই স্পষ্ট করে জানাতে পারেনি।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির সময় দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মালিবাগের চৌধুরী পাড়ার সোনা মিয়ার গলিতে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের নাম পাখি (৯), সোমা (১২) এবং আবদুল হক (৫৫)।

জানা গেছে, শিশু দুজনের মা পোশাক কারখানায় কাজ করেন। আর বাবা রিকশাচালক। ঘটনার সময় তারা কেউ-ই বাসায় ছিলেন না। ঘটনার পরপরই তাদের ঢাকা কমিউনিটি মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘বিদ্যুতের পিলারের তারের ওপর বজ্রপাত হয়েছে। এতে তার ছিঁড়ে যায়। পাশে লোহার গেট ছিল। সেখানে একজন বৃদ্ধ ছিলেন এবং দুটি বাচ্চা মেয়ে খেলছিল। তিনজনই মারা গেছেন।’