ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

রাজধানীর যেসব এলাকায় কাল গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১০ পিএম, ১১ জুলাই ২০২০ শনিবার

রাজধানীর কিছু এলাকায় কাল গ্যাস থাকবে না

রাজধানীর কিছু এলাকায় কাল গ্যাস থাকবে না

রাজধানী ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় আগামীকাল রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন এভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।