ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৮:২১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ। বুধবার পাইপ লাইনের জরুরি কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগেরদিন মঙ্গলবার তিতিস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।