ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২০:৫১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গ্যাসের পাইপ লাইনের মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর হাতিরপুল, গ্রিন রোড, কাঠালবাগান, রাজাবাজারসহ আশেপাশের এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ (বৃহস্পতিবার)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ, ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজি-সহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস কোম্পানি।