ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২৩:৫৮:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ১২ ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। রাজধানীর গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পাইপলাইনের জরুরি কাজের জন্য সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে।

আজ বুধবার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাস এলাকার সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বৃহস্পতিবার বন্ধ থাকবে। এ ছাড়া উত্তরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।