ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ১৫:৪৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

রাজধানীর রামপুরায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর রামপুরায় একটি ভাঙাড়ির দোকানে আগুন লেগে ৫ জন দগ্ধ হয়েছে। এরমধ্যে ওই দোকানটির মালিকও রয়েছেন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল বুধবার (২ মার্চ) দিনগত রাত পৌনে ২টার দিকে রামপুরার বউ বাজার এলাকায় রাসেল এন্টারপ্রাইজ নামে ওই ভাঙাড়ির দোকানে এ আগুনের সূত্রপাত হয়। দগ্ধরা হলেন- দোকানের মালিক নাদের আলী (৫০), শ্রমিক সিদ্দিক (৬০), হেলাল (৫০), নূরনবী (৫১) ও ইউসুফ (৪৯)।

upay
প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন জানান, মধ্যরাতে মালিকসহ ৪ শ্রমিক একটি পিকআপভ্যানে ভাঙাড়ির মালামাল তুলছিলেন। তখন সেখানে আগুনের লাগে। এতে মালিক ও ৪ শ্রমিক দগ্ধ হয়। পরে খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক জানান, রাত ১টা ৪২ মিনিটে বউ বাজার মাটির মসজিদ সংলগ্ন ভাঙাড়ির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের আরেকটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টা ১২মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, দগ্ধ ৫ জনের অবস্থাই গুরুতর। নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ, সিদ্দিকের ৭৪, হেলালের ৮৫, নূরনবী ৪২ ও ইউসুফের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।