রাজধানীর ১৩ বাড়িতে এডিসের লার্ভা, জরিমানা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২১ আগস্ট ২০১৯ বুধবার
প্রতীকী ছবি
ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ধ্বংসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। অভিযানে স্ট্যান্ডার্ড বিল্ডার্সসহ তিনটি আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান এবং ১০ জন বাড়ির মালিকের কাছ থেকে পৌনে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার এসব জরিমানা আদায় করা হয় বলে ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ ডিএসসিসির নির্বাহী হাকিমরা কয়েকটি এলাকার মোট ২৪১টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে কাঁঠালবাগান এলাকায় পরিচালিত অভিযানে ২৮টি বাড়ি পরিদর্শন করা হয়। এরমধ্যে ২২২ কাঁঠালবাগানে নির্মাণাধীন স্টান্ডার্ড বিল্ডার্সের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা এবং ফ্রি স্কুল স্ট্রিটের অন্য একটি বাড়িতে এডিসের প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আজিমপুর মধ্য কলোনিতে অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। লার্ভা পাওয়ায় নির্মাণাধীন নূরানী কনস্ট্রাকশনের ম্যানেজার মো. সোহেল এবং পদ্মা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েটসের সাইট ইঞ্জিনিয়ার মোহন সাহাকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬০টি বাড়ি এবং ২টি কলেজ পরিদর্শন করা হয়। এর মধ্যে সুবাস বোস এভিনিউতে ৪৫/এ নম্বর হোল্ডিং এ পানি জমে থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া অঞ্চল ৫ এর আওতাধীন দয়াগঞ্জের হোল্ডিং নং ২৮কে ৫ হাজার টাকা এবং আর কে মিশন রোডের হোল্ডিং নং ১৩কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





