ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ০:৪৫:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

রাজধানীসহ দেশের নানা এলাকায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৭ মে ২০২৩ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। দেশের কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টিও হয়েছে। আজ শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিনদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। বাড়তে পারে তাপমাত্রা।

পূর্বাভাসে বলা হয়, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিন্ম তাপমাত্রা বগুড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত  সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে।