রাজধানীসহ সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
করোনা প্রতিরোধে ট্রায়াল এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুস্টার ডোজ টিকা প্রয়োগ। রাজধানীসহ সারা দেশের কিছু হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, বুস্টার ডোজ কার্যক্রম শুরু করার জন্য সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে। যেসব কেন্দ্র দিতে পারবে, তারা আজ (২৮ ডিসেম্বর) থেকেই বুস্টার ডোজ দেবে। যাদের প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি, তারা কাল বা পরশু থেকে দেবে।
শামসুল হক বলেন, প্রথমদিকে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে এই টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজের টিকা নেবেন।
তিনি বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন পাবেন বুস্টার ডোজের এসএমএস।
রাজধানীর যেসব হাসপাতালে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের। এর আগে টিকার দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে কারো নিবন্ধন করার প্রয়োজন নেই।
সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা জানান, করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেওয়া শুরু হবে। রাজধানীতে বসবাসকারী ৬০ বছরের বেশি ও করোনার সম্মুখসারির যোদ্ধারা প্রথমে বুস্টার ডোজ পাবেন। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য, তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, যে আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন। যারা নিবন্ধন করে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন, তাদের সব তথ্য আমাদের কাছে রয়েছে। যারা অন্তত ৬ মাস আগে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের কাছে আজ এসএমএস যাবে। যে কেন্দ্র থেকে আগে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই এসএমএস যাবে। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। টেক্সট মেসেজ আজ থেকেই পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। করোনার প্রথম ডোজ টিকাও বাংলাদেশে তাকে প্রথম দেওয়া হয়।
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










