ঢাকা, শনিবার ০৮, আগস্ট ২০২৬ ১৭:২৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাতে গানের আসর মাতালেন, সকালে সড়কে ঝরল প্রাণ চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা গাজায় যুদ্ধবিরতির ৩০০ দিনে ৩০০ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন সয়াবিন তেলের সংকট, বাড়ছে পোলাও চালের দাম

রাজধানী ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। তবে আজ ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের বায়ুদূষণের মান সূচকে সকালে ৭৩ স্কোর নিয়ে তালিকায় ঢাকার অবস্থান ২৬।  

শনিবার সকাল ৯টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৮৬ স্কোর নিয়ে দূষণের শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৬৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা।

এ ছাড়াও ১৬৩ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা। এরপরই দোহা, জোহানেসবার্গ, দুবাইয়ের মতো শহরগুলো দূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।