ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৫৬:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৭ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার

ছবি : উইমেননিউজ

ছবি : উইমেননিউজ

ঢাকায় টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই মার্কেটের সামনে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
দেবাশীষ বর্ধন আরও জানান, সর্বশেষ ২৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের দাবি করা হলেও মার্কেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

এর আগে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।