ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৬:৫১:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

রাজধানী সুপার মার্কেট: ‘মায়ের দোয়াও পুইড়া গেছে’

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার

পুরানো ঢাকার টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনে পুড়ে গেছে অনেক দোকান। সেই সঙ্গে ‍পুড়েছে অনেকের স্বপ্ন। এমনই একজন যুবক শাহজাহান।

মার্কেট থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘মায়ের দোয়াও পুইড়া গেছে, আমার ভাই কই।’

তিনি জানান, মার্কেটের দ্বিতীয় তলায় তার বড় ভাইয়ের একটি দোকান ছিল। দোকানের নাম ‘মায়ের দোয়া’। দোকানটি ছিল গার্মেন্টেসের বিভিন্ন পণ্যের। দ ‘ভাইয়ের মধ্যে তিনি ছোট।

শাহজাহান জানান, তার বড় ভাই দোকানটি দেখাশোনা করেন। দোকানের আয় দিয়ে সংসারের খরচ চলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দৌড়ে দোকানে ছুটে যান তিনি।

শাহজাহান জানান, তার দোকানসহ দ্বিতীয় তলার পশ্চিম পাশে অর্ধশতাধিকের বেশি দোকান পুড়ে গেছে।

আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।