ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন করুন: রাষ্টপতি

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আইনজীবীদেরকে রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে কিশোরগঞ্জে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

মো. আবদুল হামিদ বলেন, আইনপেশা একটি মহৎ কাজ। আইনি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন আইনজীবীদের আচরণে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তবে রাজনীতির ঊর্ধ্বে থেকে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমি আশা করি কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আইনজীবীরা দল মত নির্বিশেষে একসঙ্গে কাজ করবেন।

এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কিশোরগঞ্জে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করে আদালত চত্বরে একটি গাছের চারা রোপন করেন। পরে বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খান কিশোরগঞ্জের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।