রাজনৈতিক আন্দোলনে ইডেন সবার আগে ছিল: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৩ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ অঞ্চলের নারীদের উচ্চশিক্ষা অর্জনে ইডেন কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সকল রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে ইডেন সবার আগে ছিল।
আজ শনিবার ইডেন মহিলা কলেজের ১৫০ বছর উপলক্ষে ‘সার্ধশতবর্ষে ইডেন কলেজ’ শীর্ষক এ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই কলেজটি শুরুর পর থেকে নানা জায়গায় স্থানান্তরিত করতে হয়েছে। আজকে কলেজ যে অবস্থায় এসেছে, তার জন্য ১৫০ বছর লেগেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান বাংলার নারীদের আলোর মুখ দেখিয়েছে, আলোকিত করেছে।
তিনি বলেন, আমাদের দেশের ঘরে ঘরে ইডেন কলেজের ছাত্রী রয়েছে। এ কলেজ অনেক তারকা নারীর জন্ম দিয়েছে।
তিনি আরও বলেন, নারী ক্ষমতায়নের অগ্রদূত লীলা নাগ থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার, সংগীত শিল্পী সানজিদা খাতুন, নৃত্যশিল্পী লায়লা হাসান, পুষ্টিবিশেষজ্ঞ সিদ্দিকা কবিরসহ অনেকেই এখানে শিক্ষাগ্রহণ করেছে। কলেজটি ১৫০ বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান তিনি।
কোচিং ও গাইড ব্যবসায়ীরা আমাদের নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার করছে। স্বার্থ হাসিলের জন্য কতিপয় রাজনৈতিক দল তাদের পেছনে ইন্ধন দিচ্ছে। তবে আমরা চেষ্টা করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দিতে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করতে ’৭১ এর পরাজিত শক্তি যড়যন্ত্র করছে। এবার নির্বাচনকে বানচাল করতে তারা পথে নেমেছে। আমরা কী একদিনে ৫০০ বোমা হামলা দেখতে চাই নাকি ১০০ সেতু উদ্বোধন চাই, তা আমাদের বেছে নিতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, আমরা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সার্ধশতবর্ষ উদযাপন শুরু করেছি। এটি বছরব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে। আশা করি ১৫০ বছরের ইতিহাস শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার উৎসাহ দেবে।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ১৮ জন ছাত্রীকে উত্তরীয় পরিয়ে বিশেষ সংবর্ধণা ও ক্রেস্ট দেওয়া হয়। তারা হলেন-জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, ভাষা সৈনিক সিদ্দিকা জামান, শিক্ষাবিদ ড. সনজীদা খাতুন, এ এন রাশেদা, ড. আয়েশা বেগম, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, শিক্ষাবিদ ফাহমিদা খাতুন, চলচ্চিত্র ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, দিলারা জামান, ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান, মাহফুজা খানম, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের জিএম ড. ইসমত মির্যা, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ক্রীড়াবিদ নার্গিস আরা এ্যানি ও চিকিৎসক শেহরিন এফ সিদ্দিকা।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



