ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫১:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

রাজনৈতিক সহিংসতায় ১১ মাসে নিহত ১৩০: আসক

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত (১১ মাসে) দেশে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ১৩০ জন। আজ রোববার (১৯ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশের কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার বরাত দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬৮৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনার খবর প্রকাশ হয়েছে। এসব ঘটনায় মোট আট হাজার ৫৯৪ জন আহত হয়েছেন; নিহত হয়েছেন ১৩০ জন।

upay
নিহতদের মধ্যে ৫৭ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা ও সমর্থক, ৪ জন বিএনপির নেতাকর্মী ও ১ জন সাংবাদিক। নিহতদের মধ্যে ৫০ জনের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

আওয়ামী লীগ কর্মীদের ১২ জন নিজেদের দলের মধ্যে লাগা সংঘর্ষে মারা যান। তাদের ৮ জন আওয়ামী লীগের দুই গ্রুপের, ১ জন আওয়ামী লীগ-ছাত্রলীগের এবং ৩ জন যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।

চলতি বছরের জুনে শুরু হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। গত ২০ জুন প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ও ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে।