রাজনৈতিক সার্কাস বন্ধ করুন: রিপাবলিকানদের প্রতি পেলোসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে না নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
শুক্রবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানোর ক্ষেত্রে রিপাবলিকান নেতাদের গড়িমসির সমালোচনা করে পেলোসি বলেন, তারা যেন ‘রাজনৈতিক সার্কাস’ বন্ধ করে করোনাভাইরাস মোকাবিলার বিষয়টিতে মনোযোগী হয়।আমেরিকার জনগণের প্রকৃত কল্যাণ যাতে নিশ্চিত হয় সেজন্য কাজ করুন।
ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, এটি অত্যন্ত দুঃখজনক বিষয় যে, রিপাবলিকান নেতারা আমেরিকার জনগণের রায়কে সম্মান দেখাতে পারছেন না।
গত ৭ নভেম্বর রাতে সিএনএন, ফক্স নিউজ, সিবিএস, অ্যাসোসিয়েডেট প্রেস ও নিউ ইয়র্ক টাইমসের মতো বড় মার্কিন মিডিয়াগুলো ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। এসব মিডিয়া জানায়, বাইডেন ২৭৯ ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজন ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।
শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল ঘোষিত হয় এবং সেখানে বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলে ওই রাজ্যের ১১ ইলেকটোরাল কলেজ ভোটসহ বাইডেন বর্তমানে ২৯০ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে নিজের অবস্থান আরো শক্ত করেছেন।
অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নেননি। তিনি বরং এ বিষয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা না জানিয়ে উল্টো হুমকি দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল ঘটনা।সূত্র : পার্সটুডে
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











