রাজবাড়ীতে হালি পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
সারাদেশের মোট উৎপাদিত পেঁয়াজের ১৪ ভাগ উৎপাদন হয় রাজবাড়ী জেলায়। তাই হালি পেঁয়াজ রোপণে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা।
অনেকেই আবার রোপণ শেষে ব্যস্ত ক্ষেত পরিচর্যায়। এ বছর বিএডিসির সরবরাহকৃত প্রণোদনার পেঁয়াজ বীজে চারা না গজানোয় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার প্রায় চার হাজার কৃষক।
যে কারণে শেষ সময়ে বেশি দামে বীজ কেনার পাশাপাশি সার-কীটনাশক ও শ্রমিক মজুরি-সেচের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে বলে দাবি কৃষকদের। সরকারের কাছে পেঁয়াজের মূল্য নির্ধারণের দাবি তাদের।
আর আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে এক থেকে দেড় হাজার হেক্টর বেশি জমিতে হালি পেঁয়াজের আবাদ হবে বলে আশা কৃষি বিভাগের।
সদর উপজেলার বাজিতপুর গ্রামের কৃষক ছলেমান শেখ বলেন, এ বছর কৃষি বিভাগ থেকে আমাদের প্রণোদনার মাধ্যমে যে বীজ দেওয়া হয়েছিল তা থেকে চারা গজায়নি। যে কারণে শেষ সময়ে আমাদের পাঁচ হাজার টাকা কেজি দরে পেঁয়াজের বীজ কিনে চারা উৎপাদন করতে হয়েছে। এছাড়া সার-কীটনাশক ও শ্রমিক মজুরি-সেচের দাম বেশি হওয়ায় পেঁয়াজের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে।
বড় ভবানীপুর গ্রামের কৃষক আমিন মোল্লা বলেন, জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিক খরচসহ প্রতিবিঘা জমিতে (৩০ শতাংশে এক বিঘা) হালি পেঁয়াজ চাষে খরচ হবে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। তিন মাস পরেই এ পেঁয়াজ বাজারে তোলা যাবে। প্রতিমণ পেঁয়াজ যদি তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করা যায় তাহলে আমাদের লাভ থাকবে। এর কমে বিক্রি হলে আমাদের লোকসান হবে। আর লোকসান হলে কৃষকরা পেঁয়াজ আবাদের আগ্রহ হারাবে। তাই সরকার যেন কৃষকের মুখের দিকে তাকিয়ে পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দেয়। কৃষকরা যাতে লোকসানের মুখে না পড়েন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা সারাদেশের মধ্যে তৃতীয়। এ বছর রাজবাড়ী জেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। আশা করা যাচ্ছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে এক থেকে দেড় হাজার হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ হবে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




