ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ১৩:০৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

রাজশাহীতে ‘মায়ের ব্যাংক’ থেকে দুই সহস্রাধিক গর্ভবতী মা উপকৃত হয়েছেন

আপডেট: ০৩:৪৭ এএম, ২৭ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার

2015-08-26_4_931542 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  রাজশাহী : এলাকার দরিদ্র ও অতি দরিদ্র শ্রেণীর ২ হাজার ২৫০ জন গর্ভবতী মা তাদের ‘মায়ের ব্যাংক’ থেকে উপকৃত হয়েছেন। নিজেদের নিরাপদ প্রসবের জন্য জমানো টাকা থেকে ব্যয় করে তারা এ সুবিধা লাভ করেছেন। জরুরি আর্থিক সংকট মোকাবেলায় পরিবার পর্যায়ে স্বল্প টাকা জমানোর নতুন ধারণা ‘মায়ের ব্যাংক’ প্রসব ও শিশুজন্ম সংক্রান্ত জটিলতা কার্যকরভাবে মোকাবেলায় গর্ভবতী মায়েদের জন্য এক নতুন দরজা খুলে দিয়েছে। নগরীর চলকামপাড়া এলাকার গৃহবধূ দিলরুবা খাতুন বলেন, ‘আমি আমার গর্ভকালে পরিবারের আয় থেকে প্রায় ৩ হাজার টাকা সঞ্চয় করি। আমার প্রসবকালে ওই সঞ্চিত টাকা আমার বেশ উপকারে আসে।’ নতুন বড় বনগ্রাম গ্রামের ৪ মাসের গর্ভবতী নারী খালেদা পারভীন (২৬) বলেন, ‘আমার প্রসবকালে ব্যয়ের জন্য আমি প্রতিদিন আমার ব্যাংকে ২০ থেকে ২৫ টাকা জমা করি।’ তিনি নওদাপাড়াস্থ স্বেচ্ছাসেবী নারী সংস্থা ‘তিলোত্তমা’ থেকে একটি প্লাস্টিক বোতল ব্যাংক পেয়েছেন। তাতেই এই টাকা জমা রাখছেন। রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নাজমা বেগম বলেন, ‘পরিবারভিত্তিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প চালুর মাধ্যমে গর্ভ ও প্রসবকালীন যে কোনো জরুরি সংকট মোকাবেলায় এক নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।’ এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (এনএইচএসডিপি)-এর আওতায় এ পর্যন্ত টার্গেট গ্রুপের মধ্যে ২ হাজার ৩শ’ মায়ের ব্যাংক বিতরণ করা হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়