ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

রাজশাহী সড়কে নারী-শিশুসহ নিহত ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী-শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাজীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ীর কেল্লাবারইপাড়া এলাকার রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫), রাজশাহীর মুন্নাফের মোড় এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আক্কাস আলী (৪০), মেহেরচণ্ডী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫), অজ্ঞাতনামা নারী (২২)  ও দেড় বছরের একটি শিশু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহতরা শনিবার দুপুরে প্রাইভেটকারে করে রাজশাহী থেকে গোদাগাড়ীর একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে গোদাগাড়ীর কাজীপুর এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত এক শিশুসহ আরও পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এসে এক নারী ও দুই শিশু মারা যান।

-জেডসি