রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ এএম, ৭ মে ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলারকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৬ মে) এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রীর রাজ্যাভিষেক উপলক্ষ্যে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমি আপনাদের দীর্ঘ, সমৃদ্ধ এবং সুখী রাজত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সাহাবুদ্দিন বলেন, আপনার (রাজা) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং আমাদের দুটি কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করার অপেক্ষায় রয়েছি। ফার্স্ট লেডি এবং আমি বাংলাদেশে আপনাদের রাজকীয় সফরে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
এ ছাড়া ব্রিটেনের তৃতীয় চার্লস ও তার স্ত্রীর স্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি যুক্তরাজ্যের গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন রাষ্ট্রপতি।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে রাজা তৃতীয় চার্লস ও তার স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার ঐতিহাসিক গৌরবময় অভিষেকের উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, আগামী দিনে দুই কমনওয়েলথ দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কাজ করা আমার জন্য সম্মানের হবে। তিনি রাজা ও রাণীর সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুু কামনা করেন এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে, স্থানীয় সময় শনিবার (৬ মে) সকালে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। এরপর চার্লসকে রাজমুকুট পরানো হয়।
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে বিশ্বনেতাদের পাশাপাশি দুই হাজারের বেশি অতিথি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











