রাজীব-মিমের পরিবারকে ৫ লাখ করে টাকা দেয়ার আদেশ বহাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৪৪ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার
রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে পাঁচ লাখ টাকা করে দিতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।
হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত চেয়ে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষের করা আবেদন আগামী ৪ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি। আজ বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন।
এর আগে ৩০ জুলাই এক আদেশে হাইকোর্ট তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ওই দুর্ঘটনায় নিহত আবদুল করিম রাজীব ও দিয়া খানম মিমের পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ করে টাকা দিতে ওই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এ আদেশ স্থগিত চেয়ে ওই পরিবহন কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার বিচারপতির আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী পঙ্কজ কুন্ডু। রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস নিজে শুনানিতে অংশ নেন।
পরে আইনজীবী রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ওই দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্ট জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদনটি করা হয়। চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেননি। ফলে দুই পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল থাকছে।
উল্লেখ্য,২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব ও একই কলেজের ছাত্রী দিয়া খানম মিম প্রাণ হারায়।
ওই দুর্ঘটনায় ছাত্রছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস পরদিন রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে সেদিন হাইকোর্ট রুলসহ অন্তর্র্বতীকালীন আদেশ দেন। এই মামলায় ১২ আগস্ট হাইকোর্টে শুনানির দিন ধার্য রয়েছে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী











