রাজ্জাকের পদত্যাগকে স্বাগত জানাই: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি : সংগ্রহ করা
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দল থেকে পদত্যাগ এবং এ বিষয়ে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
তিনি বলেন, পদত্যাগকালে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেসব কথা বলেছেন সেগুলোকে স্বাগত জানাই। তবে আব্দুর রাজ্জাকের বলা ওসব কথার উদ্দেশ্য বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তার পরবর্তী কার্যক্রম দেখলে বিষয়টি আরও দৃশ্যমান হবে।
আজ শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ডা. দীপু মনি এসব কথা বলেন।
সম্মেলনে জামায়াতের জঙ্গিবাদী ধারণাগুলো অত্যন্ত সাম্প্রদায়িক মন্তব্য করে ড. দীপু মনি বলেন, এসব সাম্প্রদায়িক জঙ্গিবাদী বিষয়কে জামায়াত আদর্শ বলে ধারণ করে।
সে কারণে ভিন্ন নামে সংগঠন করে জামায়াত জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিবে কি-না, সে বিষয়েও সরকারের খেয়াল রাখতে হবে বলে সতর্ক করেন তিনি। এরপর চলতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যাপারে কথা বলেন ড. দীপু মনি।
এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে জানিয়ে তিনি বলেন, সারা দেশে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভবিষ্যতে সেটাও যেন আর না ঘটে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় সজাগ থাকবে।
এ বিষয়ে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা দরকার সবই নেওয়া হবে বলে জানান তিনি।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মাজেদুর রহমান খান, পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




