রাতে ভালো ঘুম না হলে যা করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৫ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাতে শুয়ে ঘুম আসে না৷ এটা কম বেশি সবারই হয়ে থাকে৷ ভালো ঘুম না হলে সেটা শরীর ও মনকে নেতিবাচক প্রভাবিত করতে পারে৷ এবং তার প্রভাব পরের দিনের কাজের ওপর পড়বে৷ তাই রাতে শান্তি মতো ঘুমানোটা খুবই দরকার৷
রাতে ভালো ঘুম পেতে যেসব উপায় অবলম্বন করতে পারেন-
সঠিকভাবে ঘুমানোর ভঙ্গি বেছে নিন:
পিঠের উপর ভর দিয়ে ঘুমানো অর্থাৎ চিৎ হয়ে ঘুমানো অনিদ্রা মোকাবেলা করার সেরা উপায়গুলির মধ্যে অন্যতম৷ কারণ এটি আপনার মাথা, ঘাড় ও মেরুদন্ডকে নিরপেক্ষ অবস্থানে বিশ্রাম দেয়৷ যদিও ঘুমানোর এই অবস্থানটি জনপ্রিয় না৷ তবে বিশেষঞ্জরা নিশ্চিত করেছেন এটি ভালো ঘুমের জন্য সর্বোত্তম পছন্দগুলির মধ্যে একটি৷
এক পাশ ফিরে ঘুমানোর অবস্থানের ফলে শ্বাস প্রশ্বাস সীমিত হতে পারে৷ ফলে সকালে উঠে আপনি মেরুদন্ডে ব্যাথা অনুভব করতে পারেন৷ পরিসংখ্যান অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের মধ্যে ৪১ শতাংশ হাঁটু ভাজ করে পাশ ফিরে ঘুমানোটা পছন্দ করে৷ যদিও এই অবস্থানটি গর্ভবতী মহিলাদের জন্য উপকারী৷ কিন্তু অন্যদের পক্ষে ঘুমানোর এই অবস্থান খুব একটা ভালো নয়৷
ভালো ও শান্তিতে ঘুমানোর জন্য সবচেয়ে খারাপ অবস্থান পেটের উপর ভর দিয়ে ঘুমানো অর্থাৎ উপুড় হয়ে ঘুমনো৷ এইভাবে ঘুমালে মেরুদন্ড সোজা রাখা কঠিন৷ যা আপনার মেরুদন্ড এবং ঘাড় ব্যাথা করে দেয়৷
পুরনো তোষক বাদ দিন:
পুরনো তোষক বাদ দিন। এটির কারণেও আপনার ঘুমের সমস্যা হতে পারে৷ বিষেজ্ঞদের মতে, একটি তোষক সাত বছরের বেশি ব্যবহার করা উচিত নয়৷ কারণ সাত বছের বেশ হয়ে গেলে সেটি আপনার শরীরকে সঠিকভাবে সাপোর্ট দিচ্ছে কিনা তা একবার পরীক্ষা করে দেখে নেবেন৷
বাজারে অনেক ধরণের তোষক আছে৷ কিন্তু আপনার শরীরের আকৃতি, স্বাস্থ্য সমস্যা এবং আপনার বাজেটের উপর নির্ভর করেই সেরা তোষক কেনার চেষ্টা করবেন৷
ঘুমাতে যাওয়ার আগে লেখালেখির অভ্যাস:
ঘুমাতে যাওয়ার আগে সারাদিন আপনার সঙ্গে যে সমস্ত ইতিবাচক ঘটনা ঘটেছে সেগুলি লেখার জন্য নিজেকে ১৫ মিনিট সময় দিন৷ এই কৌশলটি আপনাকে ভালো জিনিসগুলিকে মনোনিবেশ করতে সাহায্য করবে৷ পাশাপাশি আপনার চাপ এবং উদ্বেগ কমাতেও সহায়তা করবে৷ ফলে আপনি শান্তিমতো ঘুমাতে পরবেন৷
দুপুরের ঘুমটা হালকা করুন:
দুপুরে অতিরিক্ত ঘুম আপনার রাতের ঘুম নষ্ট করতে পারে৷ তাই চেষ্টা করুন দুপুরে না ঘুমানোর৷ যদি একান্তই না পারেন তাহলে হালকা ঘুমান৷
-জেডসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



