রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর : আজও থামেনি হাহাকার
অন্তরা আলম | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৩ পিএম, ২৪ এপ্রিল ২০১৮ মঙ্গলবার
আজ মঙ্গলবার সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তি। ওই দুর্ঘটনায় এক হাজারের বেশি শ্রমিক নিহত হয় ও আহত হয় কয়েক হাজার শ্রমিক। এদের অধিকাংশই নারী শ্রমিক। দুর্ঘটনার পাঁচ বছর পেড়িয়ে গেলেও আজও মেলেনি অনেকের ক্ষতিপূরণ।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা দুর্ঘটনাটি পৃথিবীর শিল্প ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বিবেচিত। কারখানা ও ভবন মালিকের অবহেলায় ওই দুর্ঘটনায় মারা যান ১ হাজার ১৩৮ জন শ্রমিক। আহত হন আরো ১ হাজারের অধিক। যাদের অনেকে এখনো পঙ্গুত্ব বয়ে বেড়াচ্ছেন।
ওই দুর্ঘটনার পর বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার মুখে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইউরোপ ও আমেরিকার ক্রেতাদের সমন্বয়ে গঠিত দুটি জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স কারখানার সংস্কার কাজ তদারক করছে।
পাঁচ বছর পূর্তি উপলক্ষে আজ সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে রানা প্লাজার সামনে শহীদ বেদীতে ফুল দিয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরাও শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় রানা প্লাজার সামনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান সরকারের কাছে।
এদিকে রানা প্লাজার পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত ও আহত শ্রমিকদের স্মরণে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার










