রানির কফিনে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, বোন শেখ রেহানা এবং লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।
রোববার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে রানির মৃত্যুতে খোলা শোক বইতেও তিনি স্বাক্ষর করেন।
একই দিনে রানির কফিনে শ্রদ্ধা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বিশ্ব নেতারা। এ সময় ওয়েস্টমিনস্টারে হাজার হাজার মানুষ সবচেয়ে বেশি সময় ব্রিটেনের সিংহাসনে থাকা রানির শেষ বিদায় জানাতে সমবেত হন।
শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে ২ হাজার অতিথি, প্রায় ২০০টি দেশ ও অঞ্চলের সরকার প্রধানসহ ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং ৪ হাজার সেবাকর্মী লন্ডনে জড়ো হয়েছেন। আগামীকাল সোমবার ওয়েস্টমনিস্টার অ্যাবিতে হবে তার শেষকৃত্য।
রানির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ। তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে গত বৃহস্পতিবার লন্ডনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষকৃত্য শেষে প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে।
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!