রাবি ছাত্রী অপহরণ : প্রাক্তন স্বামীসহ দুজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৬ পিএম, ২০ নভেম্বর ২০১৭ সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে বাংলা বিভাগের ছাত্রী অপহরণ ঘটনায় ওই ছাত্রীর গ্রেফতার করা প্রাক্তন স্বামী সোহেল রানাসহ দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালত ১-এর বিচারক মাহবুবুর রহমান এ আদেশ দেন। এ ছাড়া আদালত অপহৃত ছাত্রীর জবানবন্দি রেকর্ড করার পর তাকে তার মা-বাবার হেফাজতে দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন জানান, গ্রেফতার হওয়া তিন আসামিকে আজ রোববার বিকেলে রাজশাহী মহানগর হাকিম আদালত ১-এ হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আসামি সোহেল রানা ও মাইক্রোবাসের চালক জাহিদুল ইসলামের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অপর আসামি সোহেল রানার বাবা জয়নাল আবেদীনের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তদন্ত কর্মকর্তা আরো জানান, অপর একটি আদালত অপহৃত ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিকেলে মহানগর হাকিম আদালত ৩-এ বিচারক জাহিদুল ইসলাম ২২ ধারায় অপহৃত ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর বিচারক ওই ছাত্রীকে তার মা-বাবার হেফাজতে দেওয়ার আদেশ দেন।
এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাবি ক্যাম্পাসের তাপসী রাবেয়া হলের সামনে থেকে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান তার প্রাক্তন স্বামী সোহেল রানা। এ ঘটনায় ওই দিনই অপহৃত ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখসহ ৮-১০ জনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মামলা করেন। মামলায় ওইদিন সন্ধ্যায় নওগাঁর পত্নীতলা উপজেলার সরদারপাড়া থেকে সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে ঢাকার রায়ের বাজার এলাকার একটি কাজী অফিস থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় অপহরণকারী সোহেল রানাকে। তবে তার আগে পুলিশ অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধারসহ চালককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



