রাবি ভর্তি পরীক্ষায় শুরু ২০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। ভর্তি পরীক্ষা আগামী ২০ অক্টোবর শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. লায়লা আরজুমান বানু।
তিনি জানান, পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হবে।
এর আগে ভর্তি পরীক্ষা উপ কমিটি মাত্র তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত এই সভায় বহাল রাখা হয়। সেখানে এ ইউনিটে অধীনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর পরীক্ষা হবে। এই ইউনিটে থাকবে বিভাগ চেঞ্জ এর সুবিধ। বি ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান, কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ১জন স্টুডেন্ট শুধু একটি ইউনিট এ পরীক্ষা দিতে পারবে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। পরবর্তীতে উত্তীর্ণরা ১৯৮০ টাকা দিয়ে চূড়ান্তরা আবেদন করতে পারবে।
পরীক্ষা পদ্ধতি : লিখিত ও এমসিকিউ দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। ৬০ মার্কে এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর। লিখিত সংক্ষিপ্ত ২০টি প্রশ্নে ৪০ নম্বর। এমসিকিউ প্রশ্ন ৬০টি যার সময় ৫০ মিনিট। লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ ও ১২টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত দুই শিফটে এ পরীক্ষা চলবে।
আবেদনের যোগ্যতা : মানবিক বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় নূন্যতম ৩ পয়েন্ট করে মোট ৭.০০। বাণিজ্য বিভাগে সাড়ে তিন করে মোট ৭.৫। বিজ্ঞান ইউনিটে সাড়ে ৩ করে মোট ৮ পয়েন্ট লাগবে। এছাড়াও ইউনিট প্রতি ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবেন।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







