ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৯:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

রাবি ভর্তি পরীক্ষা, বিশেষ ফ্লাইট চালাবে বিমান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার কথা বিবেচনা করে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৯, ৩০ ও ৩১ মে তিনটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে যাত্রা করে রাজশাহীতে পৌঁছাবে বিকেল ৪টা ২০ মিনিটে এবং রাজশাহী থেকে বিকেল পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

টিকিট ক্রয়ের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, কল সেন্টার (০১৯৯০৯৯৭৯৯৭) ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করা যাবে। এ ছাড়াও বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড নিউইয়ার ২৩ ব্যবহার করে মূল ভাড়ার ওপর ৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ২৯, ৩০ এবং ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার জন্য এ বছর ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ জন শিক্ষার্থী। পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে রাজশাহীতে প্রায় ৩ লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।