ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৫:৩১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

রাবি শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার

রাবি শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

রাবি শিক্ষকের বিরুদ্ধে ১০ ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন একই অনুষদের ১০ শিক্ষার্থী।

বুধবার বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি নিপীড়ন রোধ সেলে তারা অভিযোগ করেন।

সেলের সদস্য ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মমিনিন চৌধুরী।

লায়লা আরজুমান বানু বলেন, ‘আমরা শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষকের দ্বারা শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন। এ কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং পড়াশোনা ও অন্যান্য কাজে মনোযোগ দিতে পারছেন না।

ওই শিক্ষক বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলেন বলে জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে অধ্যাপক আমিরুলের ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। সূত্র : ইউএনবি